ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মঙ্গলবার খালেদা জিয়ার জামিন শুনানি

  • আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
  • / 182
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, কায়সার কামাল, মাহবুব উদ্দিন খোকন, মীর হেলালউদ্দিন।

শুনানিতে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতে বলেন, এই মামলায় তাকে ৭ বছরের সাজা দেয়া হয়েছে। এ ধরনের অল্প সাজা হলে সেই আসামী জামিন পেতে পারেন। তাছাড়া তিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী, বয়সও হয়েছে অনেক। শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য জামিন প্রয়োজন।

গত ২০ জুন বিচারিক আদালত থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসে। গত ৩০ এপ্রিল আপিল শুনানির জন্য হাইকোর্টের এ বেঞ্চ খালেদার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এ ছাড়া বিচারিক আদালতের রায়ের নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন।

মামলার অপর তিন আসামিকেও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঙ্গলবার খালেদা জিয়ার জামিন শুনানি

আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯