ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম

  • আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 60
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানি নিরাপত্তা জোরদারের উদ্যোগের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণ ও সম্প্রসারণে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে জাপান। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান যুদ্ধ শুরুর আগে মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। এসব তেলের বড় অংশই বর্তমানে সংকটাপন্ন হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

জাপানের দৈনিক নিক্কেই জানিয়েছে, হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহনের জন্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিকল্প রুট সম্প্রসারণ ও নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগে সহায়তা করবে জাপান।

সরবরাহ সংকট মোকাবিলায় জাপান ইতোমধ্যে দেশটির মজুত তেল ব্যবহার শুরু করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে অপরিশোধিত তেল আমদানিও বাড়িয়েছে।

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বুধবার অনুষ্ঠেয় সরকারি বৈঠকে আরও কিছু পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর মধ্যে ন্যাফথা উৎপাদনের জন্য বিশেষভাবে অপরিশোধিত তেলের মজুত গড়ে তোলার একটি উদ্যোগও রয়েছে।

ন্যাফথা হলো অপরিশোধিত তেলের একটি উপজাত, পরিশোধনের পর যা বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এনএইচকে আরও জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবিলায় জাপান পারমাণবিক বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার বাড়াতে চায়। পাশাপাশি পরবর্তী প্রজন্মের পেরোভস্কাইট সৌর প্রযুক্তির উন্নয়নেও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে—এমন পূর্বাভাসের মধ্যে জাপান ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎ খাত পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের ১৫ বছর পর দেশটি আবারও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে জোর দিচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম

আপডেট সময় : ১০:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬