ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক, ইসিকে বিএনপির চিঠি

  • আপডেট সময় : ০১:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮
  • / 499
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  পুলিশি অভিযানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা আটক হয়েছেন জানিয়ে তাঁদের পরিচয় নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে বিএনপি।

এ-সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার বাহকের মাধ্যমে ইসিতে পাঠায় বিএনপি। চিঠিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসিতে পাঠানো বিএনপির চিঠি অনুযায়ী, আটক হওয়া পাঁচ নেতা হলেন ইব্রাহীম হোসেন (বাগেরহাট-৪), আনিসুজ্জামান খান (গাইবান্ধা-২), আনোয়ারুল হক (নেত্রকোনা-২), শেখ রবিউল আলম (ঢাকা-১০) ও আবু বক্কর (যশোর-৬)।

বিএনপির পক্ষ থেকে আটক নেতা-কর্মীদের অবিলম্বে ছেড়ে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে।

আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর একাধিক মামলায় দলটির ৫২৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই মনোনয়নপ্রত্যাশী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে আটক, নেতা-কর্মীদের তালিকা সরবরাহ করার অনুরোধ জানান। এরপর বিএনপি আটক নেতা-কর্মীদের একটি তালিকা ইসিতে জমা দেয়। তারই ধারাবাহিকতায় আজ বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রত্যাশী আটক পাঁচ নেতার পরিচয় জানিয়ে ইসিতে চিঠি দেওয়া হলো।

চিঠিতে সিইসির উদ্দেশে মির্জা ফখরুল বলেন, গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের নামের তালিকা এর আগে দুবার ইসিতে পাঠানো হয়েছে। কিন্তু ইসি এখনো এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আটকের পর তাঁদের আদালতে হাজির করা হচ্ছে। কাউকে আবার আটকের পর গুম করে রেখেছে।

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অবিলম্বে বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, বাড়িতে গিয়ে, রাস্তায় চলাচলরত অবস্থায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। তফসিল ঘোষণার পর আটক নেতাদের তালিকা ইসিতে দুবার সরবরাহ করা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ অবস্থায় ইসি আদৌ সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোনয়নপ্রত্যাশী ৫ নেতা আটক, ইসিকে বিএনপির চিঠি

আপডেট সময় : ০১:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮