ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণ সমাজ’ শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / 464
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণ সমাজ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৫ অক্টোবর) ডিরেক্টর অব স্টুডেন্টস অফেয়ার্সের সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহজাবিন হক। বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডীন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, হিউম্যান রিসোর্স ডেভলপমেন্টের পরিচালক হুমায়ূন কবির, সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের মনোচিকিৎসক বিলকিস খানম প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মাহজাবিন হক বলেন, শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো মানুষের মনও অসুস্থ হয়। এজন্য চিকিৎসা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করলেও মানসিক অসুস্থতার জন্য আমরা চিকিৎসা গ্রহণ করতে চাই না। এটা মোটেও উচিত নয় বলে জানান মেহজাবিন হক।
তিনি বলেন, মানসিক সুস্থতার জন্য আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। কারণ মন সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকতে পারে না। তবে ইদানিং মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে উল্লেখ করে মনোবিজ্ঞানের এই শিক্ষক বলেন, সচেতনতা আরো বাড়ানো উচিত এবং এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা উচিত।

বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এসময় মাহজাবিন হক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে এরকম একটি সেমিনারের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান ।

নিউজটি শেয়ার করুন

মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণ সমাজ’ শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০১:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮