ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

মার্কিন শুল্ক চাপ সত্ত্বেও জুলাই মাসে দ. কোরিয়ার রপ্তানি রেকর্ড ছাড়িয়েছে

  • আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 89
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন শুল্ক দক্ষিণ কোরিয়ার বাণিজ্যের ওপর প্রভাব ফেললেও, সেমিকন্ডাক্টর ও অটোমোবাইলের জন্য বিদেশি চাহিদার কারণে দেশটির রপ্তানি জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে দেশটির রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় শতাংশ বেশি।

দক্ষিণ কোরিয়ার প্রধান রপ্তানি সেমিকন্ডাক্টর ১৪ বিলিয়ন ডলারেরও বেশি রেকর্ড করেছে। যা জুলাই মাসে সর্বোচ্চ। এটি আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চ-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপসের মতো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত পণ্যের জোরালো চাহিদার কারণে এ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ সার্বিক শুল্ক আরোপের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তবে শেষ মুহূর্তে ১৫ শতাংশ হার কমানোর জন্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিল।

কিন্তু ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক বহাল রয়েছে।

শুল্কের কারণে ইস্পাত ও অটো যন্ত্রাংশ রপ্তানি হ্রাস পেলেও, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহন বেড়েছে। এর মূল কারণ সেমিকন্ডাক্টর ও ওয়্যারলেস যোগাযোগ ডিভাইসের রপ্তানি বৃদ্ধি।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী কিম জং-কোয়ান এক বিবৃতিতে বলেছেন, জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার চারপাশের বাণিজ্য ও রপ্তানি পরিবেশ চরম অনিশ্চয়তার দ্বারা চিহ্নিত হয়েছিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।

কিম আরো বলেন, ‘এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও, দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো রপ্তানির গতি বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

কিম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘আমাদের রপ্তানি পরিবেশের চারপাশের অনিশ্চয়তা অনেকটাই দূর করেছে এবং নিশ্চিত করেছে যে, কোরিয়ান রপ্তানিকারকরা এখন সমান বা আরও অনুকূল শর্তে মার্কিন বাজারে প্রতিযোগিতা করতে পারবে’।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ার লি জে-মিয়ং ‘আগামী দুই সপ্তাহের মধ্যে’ দ্বিপাক্ষিক আলোচনার জন্য হোয়াইট হাউসে আসবেন।

বিশেষজ্ঞরা আশা করছেন যে, সেই সময়ে বাণিজ্য চুক্তির আরও বিশদ ঘোষণা করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন শুল্ক চাপ সত্ত্বেও জুলাই মাসে দ. কোরিয়ার রপ্তানি রেকর্ড ছাড়িয়েছে

আপডেট সময় : ০৩:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫