ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী

  • আপডেট সময় : ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ার স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ মেশিনে ত্রুটির কারণে শনিবার হাজার হাজার ভ্রমণকারীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এতে রাজধানীর বিমানবন্দর ও সিঙ্গাপুর সীমান্তসহ বিভিন্ন প্রবেশপথে দীর্ঘ সময় ধরে ভিড় ও বিলম্ব দেখা দেয় বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ সমস্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি প্রধান টার্মিনাল এবং দক্ষিণের সিঙ্গাপুর-সংলগ্ন স্থল সীমান্ত মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, দশ-হাজারেরও বেশি ভ্রমণকারীকে ম্যানুয়াল কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। তাদের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মালয়েশীয় দৈনিক দ্য স্টার জানায়, ২০০টিরও বেশি মেশিন বিকল হয়ে যাওয়াকে ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা শুধু বিদেশি পাসপোর্টধারীদের ওপর প্রভাব ফেলছে।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) মালয়েশিয়ায় ভ্রমণে ইচ্ছুক নাগরিকদের বিলম্বের বিষয়ে সতর্ক করেছে।

সংস্থাটি ফেসবুক পোস্টে জানায়, যারা ইতোমধ্যে ল্যান্ড চেকপয়েন্টে পৌঁছেছেন এবং ফিরে যেতে চান, তারা কর্তব্যরত কর্মকর্তাদের কাছে সহায়তা চাইতে পারেন।

২০২৪ সালের জুন থেকে ৬৩টি দেশের ভ্রমণকারী ও অনুমোদিত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা মালয়েশিয়ার স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ‘ডেটা সমন্বয় ত্রুটির’ কারণে এই কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে।

সংস্থাটি জানায়, এটি ইমিগ্রেশনসিস্টেমে ক্রস-চেকিং প্রক্রিয়ায় বিলম্বের কারণ হয়েছে। সমস্ত ম্যানুয়াল কাউন্টার সম্পূর্ণরূপে চালু করা হয়েছে এবং অতিরিক্ত জনবল নিয়োজিত করা হয়েছে, যাতে সর্বোচ্চ সক্ষমতার আলোকে ভ্রমণকারীদের সেবা দেওয়া যায়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী

আপডেট সময় : ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫