ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার

  • আপডেট সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকার মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০ একর জায়গা উদ্ধার করেছে।

আজ বুধবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

অভিযানে মিরপুর বেড়িবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিলোমিটার ৮.৫০ (পঞ্চবটি) হতে কিলোমিটার ১৪.০০ (গোড়ান-চটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০০ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।

পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫