ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

যত পারো উদ্যোক্তা হও

  • আপডেট সময় : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
  • / 259

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে প্রধান অতিথি বাংলদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এবং বিশেষ অতিথি বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চার দিন ধরে পালিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ছিল এ আয়োজনের তৃতীয় দিন। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম ইকবাল, স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, স্বাধীনতা আমাদের সম্ভাবনার অসীম দুয়ারকে খুলে দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা এতগুলো বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পেরেছি, এতগুলো ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছি, এতগুলো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি। তাই স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে স্বাধীনতার মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। তোমাদের হাত দিয়েই গড়ে উঠবে দেশ। তাই যত পারো উদ্যোক্তা হও। কারণ, উদ্যোক্তারাই পারে দেশকে দ্রুত উন্নতির শিখরে নিয়ে যেতে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ আছে জেনে তিনি এর প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফজলুর রহমান বাবু বলেন, সফল হওয়ার চেয়ে স্বার্থক হওয়া জরুরি। জীবনের স্বার্থকতা নিহিত থাকে দেশ ও জাতির কল্যাণের মধ্যে। তোমরা তোমাদের মেধা, যোগ্যতা ও শ্রম দিয়ে দেশ ও জাতিকে আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরো।

ফজলুর রহমান বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে যা হতে চাই, তা হওয়ার জন্য নিরলস প্রচেষ্টা আর পরিশ্রম থাকলে তা হওয়া যায়। এরপর বিশিষ্ট এ অভিনেতা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাংকে চাকরির মাধ্যমে। কিন্তু অল্পদিন পরই বুঝতে পারেন, এ কাজ তার নয়। তিনি অভিনেতা হতে চান। তারপর তিনি অভিনয়ে সম্পৃক্ত হয়েছেন এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছেন।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, নিজের ক্যারিয়ারের উন্নয়নের জন্য নিজের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তরুণদেরকে তাই ছাত্রাবস্থাতেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা তৈরি করতে হবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অসংখ্য কাজ করে থাকে। উদাহরণ হিসেবে তিনি আর্ট অব লিভিং, এমপ্লয়াবিলিটি ৩৬০ ডিগ্রি, ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ ইত্যাদির কথা বলেন। তিনি শিক্ষার্থীদের পারস্পরিক নেটওয়ার্ক বাড়ানোর পরামর্শ দেন।
ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীরা যাতে নিজের দক্ষতা বৃদ্ধি ও উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারে সেই উদ্দেশ্যেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এ পর্যন্ত ৪০ হাজার ল্যাপটপ বিনামূল্যে বিতরণ করেছে।

গত ২২ জানুয়ারি থেকে চার দিনব্যাপী ‘১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উৎসব উদযাপন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উৎসবের প্রথম দিন (২২ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ১০০টি ঘুড়ি উড়িয়ে ‘১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উৎসব উদযাপনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটি আশুলিয়ায় ১৫০ একর জায়গার উপর সর্বাধূনিক সুবিধা সম্বলিত আন্তর্জাতিক মানের প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছেলে ও মেয়েদের পৃথক আবাসিক সুবিধাসহ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে করেছে ২০১১ সাল থেকে। এখানে কোলাহলমুক্ত ছায়া সুনিবিঢ় শান্ত সবুজ পরিবেশে আধূনিক সুযোগ-সুবিধা সম্বলিত খেলার মাঠ, অডিটরিয়াম ছেলে ও মেয়েদের পৃথক আবাসিক হল, সুইমিং পুল, জিমনেশিয়াম, বাস্কেটবল গ্রাউন্ড, টেনিস কোর্ট সহ একাডেমিক ও প্রশাসনিক ভবন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

যত পারো উদ্যোক্তা হও

আপডেট সময় : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০