ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু শাহজালাল বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ ট্রাম্পের হুমকির জবাবে কঠোর পাল্টা আঘাতের নির্দেশ খামেনির নিয়োগের নামে ভুয়া গুগল ফরম, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিমানের ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকোট

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কর্মসূচি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের প্রচেষ্টা প্রত্যাখ্যান

  • আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লন্ডনের হাই কোর্টের এক বিচারক শুক্রবার সরকারের ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার একটি আবেদনকে খারিজ করে দিয়েছেন।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

লণ্ডন তেকে এএফপি এ সংবাদ জানায়, এই নিষেধাজ্ঞা শুক্রবার রাত ১২টা (গ্রিনিচ মান সময় রাত ১১টা) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে এটি অনুমোদিত হয়, তবে তা কার্যকর হওয়ার আগে আদালতে এর বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ আনা হয়েছিল।

গত সপ্তাহে সরকার ঘোষণা দেয়, ‘সন্ত্রাসবাদ আইন ২০০০’-এর অধীনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ করা হবে। এর আগে সংগঠনটির কিছু কর্মী দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমান ঘাঁটিতে জোরপূর্বক প্রবেশ করে।

ওই ঘটনায় ঘাঁটির দুটি বিমান লাল রঙ দিয়ে রাঙিয়ে দেওয়া হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ মিলিয়ন পাউন্ড (৯.৫৫ মিলিয়ন মার্কিন ডলার) বলে অনুমান করা হয়।

‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সহ-প্রতিষ্ঠাতা হুদা আমোরি সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জকে সামনে রেখে হাই কোর্টে আবেদন করেছিলেন, যাতে সরকারের এই নিষিদ্ধ করার পদক্ষেপটি সাময়িকভাবে স্থগিত করা হয়।

কিন্তু বিচারক মার্টিন চেম্বারলেইন সেই আবেদন খারিজ করে দিয়ে বলেন, সংগঠনটিকে নিষিদ্ধ করার মূল্যায়ন মার্চ মাসেই শুরু হয়েছিল। যা বিমান ঘাঁটির ঘটনার আগেই সম্পন্ন হয়।

বৃহস্পতিবার চারজন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কর্মীকে আদালতে হাজির করার পর আটক রাখা হয়।

সন্ত্রাসবিরোধী পুলিশ এর আগের দিন ওই চারজনকে অভিযুক্ত করে জানায়, তারা যুক্তরাজ্যের নিরাপত্তা বা স্বার্থের পরিপন্থী উদ্দেশ্যে নিষিদ্ধ স্থানে প্রবেশের ষড়যন্ত্র এবং অপরাধমূলক ক্ষতির ষড়যন্ত্র করেছেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে, এসব অপরাধ সন্ত্রাস-সম্পর্কিত। ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে নিন্দা জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন করাও ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কর্মসূচি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের প্রচেষ্টা প্রত্যাখ্যান

আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫