ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর অভিযোগ ভেনিজুয়েলার, জাতিসংঘের তদন্ত আহ্বান

  • আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনিজুয়েলা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর অভিযোগ করেছে।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে মার্কিন হামলায় নিহতদের ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি।

ওয়াশিংটন জানিয়েছে, তারা ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনিজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং পুয়ের্তো রিকোয় এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ভলাদিমির পাদ্রিনো লোপেজ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সামরিক হুমকি’র প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় বলেন, এটি একটি অঘোষিত যুদ্ধ। মাদক ব্যবসায়ী হোক বা না হোক, কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়েই ভেনিজুয়েলার মানুষদেরকে হত্যা করা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন, ছোট নৌযানগুলোতে প্রতিরক্ষাহীন জেলেদের হত্যা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘ কর্তৃক ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা উচিত।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল তার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের দাবি জানানোর’ আহ্বান জানিয়েছেন।

কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং কথিত মাদকবাহী নৌযানগুলোর ওপর মার্কিন হামলাগুলো, ভেনিজুয়েলার ভূখণ্ডে আক্রমণ করার পরিকল্পনার অংশ— এমন আশঙ্কা জাগিয়ে তুলেছে।

বুধবার ভেনিজুয়েলা তাদের ক্যারিবীয় দ্বীপ লা অর্চিলা-তে তিন দিনের সামরিক মহড়া শুরু করে।
এ দ্বীপের কাছেই যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনিজুয়েলার একটি মাছধরা নৌকা আট ঘণ্টা ধরে আটক রেখেছিল।

উদ্ভূত পরিস্থিতিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, নাগরিকদের মিলিশিয়া প্রশিক্ষণে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

মাদুরোকে যুক্তরাষ্ট্র মাদক কার্টেল পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার তিনি রাজধানীর নিম্ন আয়ের এলাকার বাসিন্দাদের সেনারা অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন।

মাদুরো অভিযোগ করেন, তার সরকারকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র একটি ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনা’ করছে এবং ভেনিজুয়েলায় পুতুল সরকার বসিয়ে দেশটির তেল দখল করতে।

তিনি আরো বলেন, কারাকাস যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করবে।
ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনী ক্যারিবিয়ান অতিক্রমকারী তিনটি নৌকা ধ্বংস করেছে। তবে ওয়াশিংটন কেবল দুটি হামলার বিবরণ ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে ১৪ জন নিহত হয়।

এদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক-সন্ত্রাসী হিসাবে বর্ণনা করেছেন।

ওয়াশিংটন বলেছে, তাদের অভিযান মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধের অংশ। আন্তর্জাতিক জলসীমায় হামলার বৈধতা নিয়ে প্রশ্নগুলো নাকচ করে দিয়েছে ওয়াশিংটন।

দুটি প্রশ্নবিদ্ধ পুনর্নির্বাচনের পর ট্রাম্প মাদুরোর ওপর চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অংশ ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্টের হিসেবে স্বীকৃতি দেয়নি।

মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে শাসন পরিবর্তনের জন্য একটি সাম্রাজ্যবাদী পরিকল্পনা ও একটি মার্কিন পুতুল সরকার চাপিয়ে দিয় তেল চুরি করার অভিযোগ করেন।

তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে কারাকাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করবে।

দুইবারের প্রসিডেন্ট প্রার্থী ও মাদুরোর কট্টর সমালোচক বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস শুক্রবার বলেন যে তিনি কোনও মার্কিন আক্রমণকে সমর্থন করবেন না।

তিনি আরও বলেন, আমি এখনও বিশ্বাস করি যে সমাধান সামরিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেই হওয়া উচিত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর অভিযোগ ভেনিজুয়েলার, জাতিসংঘের তদন্ত আহ্বান

আপডেট সময় : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫