ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনের কাছে একটি ঘাঁটিতে শত শত শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক ব্যতিক্রমী সম্মেলনে বক্তৃতা দেবেন।

এই সামরিক কর্মকর্তাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডেকে আনা হয়েছে।

তবে এ বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

সমাবেশটি এমন এক সময়ে হচ্ছে, যখন দেশে ও বিদেশে মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন বিতর্কের মুখে পড়েছে।

ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি ডেমোক্র্যাট-শাসিত শহরে সৈন্য মোতায়েন করেছেন এবং ক্যারিবিয়ানে ছোট ছোট কথিত মাদকবাহী নৌযানে প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলো ও তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপরও হামলার নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউজের দৈনিক প্রেস নির্দেশিকায়, ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় বক্তব্য দেবেন বলে তালিকাভুক্ত করা হয়েছে।

গত সপ্তাহে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টকে এই বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এর প্রশংসা করেন এবং বলেন, ‘আমি এটি পছন্দ করি। আমি বলতে চাইছি, এটি দুর্দান্ত।’

শীর্ষ সামরিক কর্মকর্তাদের একত্রে ডেকে আনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে— এই প্রশ্নে জল্পনা ছড়ালেও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে ‘আসলে মোটেই অস্বাভাবিক নয়’ বলে দাবি করেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা এটা নিয়ে অযথা বড় করে তুলছেন।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প

আপডেট সময় : ০৬:২২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫