যুক্তরাষ্ট্র ইরানের হামলার শিকার হলে ‘নজিরবিহীন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- আপডেট সময় : ১০:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / 127
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্র যদি ইরানের হামলার শিকার হয়, তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘যদি ইরান আমাদের ওপর কোনো ভাবে বা আকারে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তাদের ওপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি।’
তিনি আরো বলেন, ‘তবে আমরা সহজেই ইরান ও ইসরাইলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’
ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আজ রাতে ইরানের ওপর করা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।’
এদিকে, প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরাইলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছে ইরান।
সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস

























