ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে

  • আপডেট সময় : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাংবাদিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা উচিত নয়।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সিপিজে’র প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেন, ‘সাংবাদিকরা বেসামরিক লোক। তাদের কখনো যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এমন কাজ করা যুদ্ধাপরাধ।’

গত জুলাই মাসে সিপিজে আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছিল। কারণ, ইসরাইলি সেনাবাহিনী তাকে হামাসের সদস্য বলে দাবি করে। সম্প্রতি তাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

সিপিজে বলেছে, তারা (ইসরাইলি সেনাবাহিনী) ‘প্রমাণ ছাড়াই’ সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার একটি প্যাটার্ন তৈরি করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে গাজায় আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিক একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের মতে, আনাস আল-শরিফ তার কর্মজীবনের শুরুতে হামাসের যোগাযোগ দফতরে কাজ করতেন, যেখানে তার ভূমিকা ছিল গাজায় ২০০৬ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণকারী হামাসের আয়োজন করা অনুষ্ঠানগুলো প্রচার করা।

গিন্সবার্গ বলেন, আন্তর্জাতিক আইনে স্পষ্ট যে যুদ্ধক্ষেত্রে সক্রিয় যোদ্ধারাই কেবল বৈধ লক্ষ্যবস্তু। সুতরাং, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) যদি প্রমাণ করতে না পারে আনাস আল-শরিফ এখনও সক্রিয় যোদ্ধা ছিলেন, তাহলে তাকে হত্যার কোনো যৌক্তিকতা নেই।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে

আপডেট সময় : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫