ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধের তীব্রতায় বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি বাড়ল জ্বালানি তেলের দাম

  • আপডেট সময় : ১১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়তে শুরু করে।

সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড ফিউচার’ ব্যারেল প্রতি ৩.২১ ডলার বা ৪.২২ শতাংশ বেড়ে ৭৯.২২ ডলারে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ৩.০৪ ডলার বা ৪.২৬ শতাংশ বেড়ে ৭৪.৪৫ ডলারে দাঁড়ায়।

বিশ্বের জ্বালানি তেলের চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে। তাই হরমুজ প্রণালিতে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হুঁ হুঁ করে বাড়ে।

যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গত মার্চে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে যুদ্ধবিরতির পর দ্রুতই তা ৭০ ডলারে নেমে আসে।

যুদ্ধের তীব্রতা আরও বাড়লে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধের তীব্রতায় বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ১১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬