ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসের সন্ধান ইরানের

  • আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 12
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইরান রোববার জানিয়েছে, তারা ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধে দেশটির জ্বালানি অবকাঠামো ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই এই গ্যাসের সন্ধান মিলল।

পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে।’ তিনি জানান, এই গ্যাসক্ষেত্র থেকে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে এর পরিচালনা ও উন্নয়ন ব্যয় কম হবে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্যাসক্ষেত্র থেকে নতুন করে উৎপাদন শুরু হতে সম্ভবত কয়েক বছর সময় লাগবে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই দেশ ইরানের গ্যাস উৎপাদন স্থাপনা ও তেল ডিপোর মতো জ্বালানি অবকাঠামোর পাশাপাশি পরিবহন পথেও হামলা চালিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসের সন্ধান ইরানের

আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬