ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা

  • আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করছে, যা মিয়ানমারের সংঘাতপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে স্থিতিশীলতা আনতে অবদান রাখতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার বিষয়ক আসিয়ান চেয়ারপারসনের বিশেষ দূত তান শ্রী ওথমান হাশিম মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকালে, পররাষ্ট্র উপদেষ্টা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তিনি মিয়ানমার, আসিয়ান সদস্য দেশসমূহ, জাতিসংঘ এবং দাতা দেশগুলোকে সম্পৃক্ত করে একটি ব্যাপক ভিত্তিক রোহিঙ্গা প্রত্যাবাসন রোডম্যাপ তৈরির লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

হোসেন বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসিয়ান দেশগুলো আরও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাবাসন চ্যালেঞ্জ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ দূতকে তার নিয়োগ লাভের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সভাপতি হিসেবে তার মেয়াদকালে সংকট সমাধানে নতুন পথের সূচনা করবে।

বিশেষ দূত সংকট সমাধানের জন্য আসিয়ানের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান এবং আশ্বাস দেন যে, তিনি এই লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা চালাবেন।

তিনি একমত প্রকাশ করেন যে, সংকট সীমা ছাড়িয়ে গেছে। তিনি মিয়ানমারে আসিয়ানের চলমান মানবিক সহায়তা প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মতো আসিয়ান দেশগুলোও এই সংকটের কারণে প্রভাবিত, যা সম্ভাব্য সকল উপায়ে সহযোগিতার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচিতে সহায়তা করার কথা ভাবছে ঢাকা

আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫