ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাজধানীতে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ

  • আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আদালত থেকে ফেরার পথে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কিছু যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার পর বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। হাইকোর্ট-সংলগ্ন কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে- বঙ্গবাজার ও পার্শ্ববর্তী সচিবালয় এলাকায় বিএনপি নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় মিছিলকারীদের পুলিশ বাধা দিলে নেতা-কর্মীদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আত্মপক্ষ সমর্থনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বকশী বাজারে নিম্ন আদালতে হাজিরা দিতে যান। সেখান থেকে ফেরার পথে হাইকোর্ট-সংলগ্ন কদম ফোয়ারার কাছ থেকে আমিনুল হকসহ ১৫-২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটকের পর সবাইকে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়া ফেরার সময় গাড়ি ভাঙচুর করেছেন বিএনপির কর্মীরা। এ সময় সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ

আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭