ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

রাজধানীর পল্লবীতে চাপাতিসহ আটক দুই কিশোর গ্যাং সদস্য

  • আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মিরপুরের পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) পল্লবী থানার সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাংয়ের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটক দুজন হলো- মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা বাউনিয়াবাধ এলাকার বাসিন্দা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেকশন-১১ টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খবর পেয়ে টহলরত পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়।

এসআই সালাহউদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর পল্লবীতে চাপাতিসহ আটক দুই কিশোর গ্যাং সদস্য

আপডেট সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬