ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

রাবিতে ৬ মাস ধরে আটকে আছে পরীক্ষা, সভাপতি অবরুদ্ধ!

  • আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: শিক্ষকদের অভ্যান্তরীন কোন্দলে প্রায় ৬ মাস ধরে আটকে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের পরীক্ষা। দ্রুত পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিতে বিভাগের সভাপতিকে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ করে রেখেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে সেমিনার কক্ষে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ করে  রাখে বিভাগর বিভিন্ন বর্ষের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, বিভাগের নিয়ম অনুযায়ী অক্টোবরের মধ্যে পরীক্ষা শুরুর কথা থাকলেও তা এখনো অনুষ্ঠিত হয়নি। ফলে এ নিয়ে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে থাকে। তারই ধারাবাহিকতায় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আজ সকাল থেকে বিভাগ সভাপতিকে সেমিনার কক্ষে তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ করে রাখে।

বিভাগরে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেন বলেন, আমাদের পরীক্ষা শিক্ষকদের অভ্যান্তরীন কোন্দলে ৬ মাস পিছিয়ে গেছে। আদৌ এই সমস্যার সমাধান হবে কিনা তার কোন সম্ভাবনা নেই। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

বিভাগরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামিমা আক্তার বলেন,  চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান নেই। কারণ প্রথম থেকে তাকে নিয়েই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাদের নিজেদের সমস্যার বলি আমরা কেন হবো?

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি নাসিমা জামান বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে চলছি। প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ আসলেই পদত্যাগ করবো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ৬ মাস ধরে আটকে আছে পরীক্ষা, সভাপতি অবরুদ্ধ!

আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮