ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাবির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মারামারি, আটক ২

  • আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মারামারির ঘটনায় একজন দোকানী ও তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সহকারী প্রক্টররা পরিবহন মার্কেটের একটি অবৈধ দোকান উচ্ছেদ করতে যান। ঐ সময় দোকানীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারির এ ঘটনা ঘটে।

সকালে বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তরের পরিচালক জাহিদ আলী প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান ও তার সহকারিদের সাথে ক্যাম্পাসের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আসেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রথমে ক্যাম্পাসের পরিবহন মার্কেটের ক্যাম্পাস ফুড কর্ণারের অতিরিক্ত অংশ সরিয়ে ফেলার জন্য দোকানীকে অনুরোধ জানানো হয়। তবে দোকানী নিজাম উদ্দিন আলম ও তার ভাই মুন্না দোকান উচ্ছেদে বাধা প্রদান করে। এক পর্যায়ে প্রক্টরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। প্রক্টরিয়াল বডির সাথে ধাক্কাধাক্কি হয়েছে বলে জানান অনেকে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সৌরভ হোসেন নামের এক শিক্ষার্থী জানান, দোকানী আলম প্রক্টরকে ক্যাম্পাসের অন্যসব অবৈধ স্থাপনা আগে উচ্ছেদ করে পরে তার দোকান উচ্ছেদ করতে বলেন। প্রক্টরের সাথে দুর্ব্যবহারও করেন ঐ দোকানী।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে দোকানীর হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দোকানের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভেঙ্গে ফেলেন। এসময় দোকানীর হামলা দুজন শিক্ষার্থী আহত হয়। পরে উত্তেজিত হয়ে আবারও শিক্ষার্থীরা আলমকে মারধর শুরু করে। মতিহার থানা পুলিশ আলম ও মুন্নাকে থানায় নিয়ে যায়। তাদের বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ধরমপুর এলাকায়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ঐ দোকানীর অপরাধ জগতের সাথে সংশ্লিষ্টতাসহ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতিহার থানা পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, প্রক্টর স্যারের সাথে কথা বলে ঘটনাস্থল থেকে দোকানী আলম ও তার ভাইকে পুলিশ থানায় নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মারামারি, আটক ২

আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭