ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাবি প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে বাধা : প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট সময় : ০৬:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্রজোটের ডাকা ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রজোটের কর্মসূচীতে ছাত্রলীগ ও প্রশাসনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে এ হামলা চালানো হয় বলে প্রগতিশীল ছাত্রজোট নেতাদের দাবি। এ হামলার নিন্দা ও প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

ক্যাম্পাস সুত্রে জানা গেছে, দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় জ্জোহা চত্বরে অবস্থান নেন ছাত্রজোটের নেতাকর্মীরা। ধর্মঘটের পক্ষে শ্লোগান দিতে থাকে। এবং বাস চলাচল বন্ধের দাবি জানানো হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় প্রক্টর। বাস চলাচল বন্ধ থাকবে না বলে প্রশাসন থেকে আন্দোলনকারীদের জানানো হয়। বাস বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রগতিশীল জোটের নেতাকর্মীরা। এসময় তাদের সাথে প্রক্টরিয়াল বডি, সাবেক ছাত্রলীগ নেতা, পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে রাবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘটের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। এসময় প্রশাসন, পুলিশ ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফিরোজ ও ইলিয়াস আমাদের সাথে ধাক্কা ধাক্কি করেন’।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ছাত্রজোটের নেতাকর্মীরা ক্যাম্পাসে কর্মসূচী পালন করছিল। এ সময় বাস চলাচলের সময় হলে তারা বাস বন্ধের দাবি জানায়। পরে বাস চলাচল বন্ধ করার জন্য মেইন গেটে অবস্থা করে। পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়’।

এদিকে এ হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে বাধা : প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮