ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

রাশিয়ায় বাসের সাথে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ১১

  • আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ায় সোমবার একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি পর্যটক বহনকারী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ১১জন আহত হয়েছে। দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার রেল নেটওয়ার্ক জানিয়েছে, উত্তর-পশ্চিম রাশিয়ায় ০৩০০ জিমটিতে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি পূর্ণ গতিতে লাইনে থাকা অবস্থায় বাসটি ট্রেনটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন চালক জরুরি ব্রেক প্রয়োগ করেছিলেন ‘কিন্তু দূরত্ব খুব কম থাকায় সংঘর্ষ এড়াতে পারেননি।’

এতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুসারে জানা গেছে, বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন চিকিৎসারত অবস্থায় মারা যান’।

রাশিয়ায় ট্রাফিক আইন লঙ্ঘন একটি সাধারণ ঘটনা, যার কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় বাসের সাথে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ১১

আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫