ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার ওপর ‘অর্থনৈতিক চাপ’ বৃদ্ধি নিয়ে ইইউ প্রধান ও ট্রাম্পের মধ্যে আলোচনা

  • আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 85
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরও শক্ত চাপ প্রয়োগের অতিরিক্ত পদক্ষেপ নিয়ে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন।

ইইউ প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

লিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘অতিরিক্ত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে।’

ইইউ নির্বাহী শিগগির ২০২২ সালে ইউক্রেন হামলার পর থেকে রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞার ১৯তম প্যাকেজের জন্য তার প্রস্তাব উপস্থাপন করবেন।

তিনি বলেন, এতে ক্রিপ্টো, ব্যাংক ও জ্বালানি লক্ষ্য করে ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাম্প মস্কোকে শাস্তি দেওয়ার আগে মিত্রদের রাশিয়ার তেল কেনা বন্ধ করার দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চীনের ওপর শুল্ক আরোপের কথাও বলেছেন।

২৭টি দেশের সমন্বয়ে গঠিত ইইউ ইতোমধ্যেই ২০২২ সালে ক্রেমলিনের ইউক্রেন হামলার পর রাশিয়ার বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করে দিয়েছে এবং ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার সমস্ত তেল ও গ্যাস পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করছে।

ভন ডার লিয়েন ইঙ্গিত দিয়েছেন যে ব্রাসেলস দ্রুত পদক্ষেপ নিতে চাইছে।

তিনি লিখেছেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে আয়ের ওপর নির্ভর করে রাশিয়ার যুদ্ধ অর্থনীতি ইউক্রেনে রক্তপাতের জন্য অর্থায়ন করছে। এর অবসান ঘটাতে, ইউরোপীয় কমিশন রাশিয়ার জীবাশ্ম আমদানি দ্রুত বন্ধ করার প্রস্তাব করবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার ওপর ‘অর্থনৈতিক চাপ’ বৃদ্ধি নিয়ে ইইউ প্রধান ও ট্রাম্পের মধ্যে আলোচনা

আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫