ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে

রাশিয়ার ওপর ‘বিশাল’ ড্রোন হামলা ব্যর্থ করার দাবি মস্কোর

  • আপডেট সময় : ১১:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মস্কো রবিবার বলেছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি ‘বিশাল’ ড্রোন হামলা এবং রাজধানী লক্ষ্য করে আরেকটি হামলা ব্যর্থ করে দিয়েছে।
আঞ্চলিক গভর্নর আলেকসান্দ্র বোগোমাজ বলেছেন, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলের ভূখ-ে একটি বিশাল ইউএভি আক্রমণ প্রতিহত করছে।’
বোগোমাজ টেলিগ্রামে বলেছেন, রাশিয়ান সামরিক বাহিনী কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই অন্তত ২৬টি ড্রোন ‘শনাক্ত ও ধ্বংস’ করেছে।
আঞ্চলিক গভর্নর বলেন, ২১শে আগস্ট সেনাবাহিনী ইউক্রেনের একটি ‘গোপন-নাশকতা গোষ্ঠী’র ব্রায়ানস্কে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
রাশিয়ার পার্শ্ববর্তী কুরস্ক গত ৬ আগস্টের পর ইউক্রেনের হামলায় আক্রান্ত হয়।
মস্কো মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রোববার রাতে রাজধানীতে উৎক্ষেপণ করা পাঁচটি ড্রোন রুশ বাহিনী বিকল করে দিয়েছে।
সোবিয়ানিন মস্কোর বিরুদ্ধে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলার এক সপ্তাহেরও বেশি সময় পরে এই হামলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এতে ১১টি বিমান ধ্বংস হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার ওপর ‘বিশাল’ ড্রোন হামলা ব্যর্থ করার দাবি মস্কোর

আপডেট সময় : ১১:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪