ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির

রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে

  • আপডেট সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত একটি চুক্তির আওতায় রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে।

ইস্তাম্বুলে মস্কো ও কিয়েভের মধ্যে অনুষ্ঠিত দুই দফা শান্তি আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও ব্যাপকহারে বন্দি বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, যুদ্ধবন্দিদের চিকিৎসা সমন্বয়কারী ইউক্রেনের সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, এক হাজার মরদেহ ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, রাশিয়া দাবি করেছে মরদেহগুলো ইউক্রেনের নাগরিকদের। তাদের মধ্যে সেনা সদস্যরাও রয়েছে। তবে ইউক্রেন আগেও অভিযোগ করেছে, রাশিয়া কখনো কখনো ইউক্রেনীয় বলে রুশ সেনাদের মরদেহ ফেরত দেয়।

রাশিয়ার সমঝোতাকারী ও ক্রেমলিনের সরকারি দপ্তরের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি জানান, এর বিনিময়ে ইউক্রেন ১৯ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে।

তিনি মরদেহ ফেরত আসার কিছু ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, সাদা মেডিকেল স্যুট পরিহিত ব্যক্তিরা ফ্রিজিং ট্রাক থেকে মরদেহের ব্যাগ নামাচ্ছেন।

সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলাকালে বন্দিবিনিময় ও মরদেহ ফেরত দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবেই হয়ে আসছে। এটি দুই পক্ষের মধ্যে কয়েকটি সফল কূটনৈতিক উদ্যোগের মধ্যে এটি অন্যতম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়া বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। দুই পক্ষের মধ্যে তিন বছর ধরে চলা সংঘাতের অবসানের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

গত মাসে শান্তি আলোচনায় রাশিয়া একাধিক কঠোর শর্ত তুলে ধরে। এর মধ্যে রয়েছে— রাশিয়ার কাছে ইউক্রেনের আরও ভূখণ্ড হস্তান্তর এবং পশ্চিমা সামরিক সহায়তার সব ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান।

কিয়েভ এই দাবিগুলোকে গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছে এবং প্রশ্ন তুলেছে, যখন মস্কো কোনো ছাড় দিতেই রাজি নয়, তখন ভবিষ্যতে আলোচনার প্রয়োজনইবা কী?

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে

আপডেট সময় : ০৯:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫