ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাচারের অভিযোগ তদন্ত করছে সরকার

  • আপডেট সময় : ০২:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের একটি সংস্থা রাশিয়া ও ইউরোপে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনকে প্রলুব্ধ করলেও পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করেছে বলে যে খবর বেরিয়েছে সরকার তার তদন্ত শুরু করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ নিশ্চিত করেছেন যে, মন্ত্রণালয় এ বিষয়ে মস্কোর বাংলাদেশ দূতাবাসের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।

মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা আরও জানতে পেরেছি যে গত সপ্তাহে রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আলম বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পর্যটক ভিসায় রাশিয়ায় ভ্রমণকারী অথবা বৈধ রাশিয়ান ভিসাধারী নাগরিকদের উপর নজর রাখা যায়।

এর আগে, সোলাইমান কবির নামে একজন বাংলাদেশি নাগরিককে এক পাচারকারী প্রতারণা করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করে বলে জানা গেছে।

পরে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিলে পরবর্তীতে নিরাপদে তার দেশে ফিরে আসার সুযোগ করে দেয়া হয়।

আলম বলেন, মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য যেকোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেশে ফিরে আসার জন্য সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাচারের অভিযোগ তদন্ত করছে সরকার

আপডেট সময় : ০২:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫