ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন’

  • আপডেট সময় : ১০:০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি বুধবার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন।

প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়ে আসছে।

পুতিন আরো বলেছেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।

রাশিয়া হাইপারসোনিক অস্ত্রসহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার মতে, এসব অস্ত্র সেদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

পুতিন বলেন, গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাও তাদের রয়েছে।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন’

আপডেট সময় : ১০:০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২