ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু ট্রাম্পের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক ও জুবাইদা রহমান মনপুরায় ডেঙ্গু ও পানিবাহিত রোগ রুখতে পরিচ্ছন্নতা অভিযান ঢাকার মাদক ব্যবসায় শিশুদের সম্পৃক্ততা নিয়ে নতুন উদ্বেগ শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ শীর্ষ নেতা কক্সবাজার থেকে গ্রেপ্তার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান

রোগীর চাপে ফ্রান্সের হাসপাতালে অক্সিজেন সঙ্কট

  • আপডেট সময় : ১১:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তৃতীয় দফায় দেশজুড়ে লকডাউন দিয়েছে ফ্রান্স। দেশটিতে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। ইতোমধ্যেই আগামী চার সপ্তাহের জন্য সেখানকার সব স্কুল এবং অনাবশ্যক দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

শুক্রবার দেশটিতে এক লাফেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) গুরুতর রোগীর সংখ্যা বেড়ে গেছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আরো বেশি শয্যার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

দেশটিতে বর্তমানে আইসিউতে ভর্তি রয়েছে প্রায় ৫ হাজার মানুষ। শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ৬৭৭ জন। অপরদিকে মারা গেছে ৩০৪ জন।

শনিবার থেকেই দেশটিতে লকডাউন জারি রয়েছে। মঙ্গলবার থেকে লোকজনকে নিজের বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের কোথাও ভ্রমণ করতে হলে অবশ্যই প্রয়োজনীয় কারণ দেখাতে হবে।

প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আশা প্রকাশ করেছেন যে, আরও একদিন লকডাউন জারির আগেই হয়তো করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোগীর চাপে ফ্রান্সের হাসপাতালে অক্সিজেন সঙ্কট

আপডেট সময় : ১১:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১