র্যাবের বন্দুক যুদ্ধে চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার খোরশেদ নিহত
- আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
- / 249
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ কিশোর গ্যাং লিডার খোরশেদ আলম (৪৫) নিহত হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম আগ্রাবাদের পাঠানটুলী এলাকার শফিক আহমেদের ছেলে।
জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন খোরশেদ নিজেকে সরকার দলীয় সমর্থক হিসেবে প্রচার করে চাঁদাবাজি করতেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, খোরশেদ আলম ও তার সহযোগীদের অস্ত্রসহ অবস্থান জানতে পেরে অভিযান চালানো হয়। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে খোরশেদ। র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে তথ্য দেন র্যাব কর্মকর্তা তারেক আজিজ


























