সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে কারেন্ট জালসহ মাইক্রোবাস চালক আটক
- আপডেট সময় : ১১:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
- / 254
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। এসময় চালক রাসেলকে (১৮) আটক করে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চরকাছিয়া এলাকা থেকে অবৈধ কারেন্টজালসহ মাইক্রোবাস চালককে আটক করা হয়। আটক রাসেল বরিশাল জেলার বাসিন্দা মো. ইউনুসের ছেলে।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নদী পথে জালগুলো বরিশাল নেয়ার জন্য মাইক্রোবাসযোগে চরকাছিয়া এলাকার মেঘনার পাড়ে আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ ও গাড়ি চালককে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























