ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার

  • আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে পাপেট শো’র অন্যতম কারিগর মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন।

৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।’

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর বিকেলে মুস্তাফা মনোয়ার বাসায় মাথা ঘুরে পড়ে গেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের ‘পাপেটম্যান’খ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন।

বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদান রয়েছে তার। এছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। বিটিভির মাধ্যমে তিনি পাপেট শোয়ের জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন দেশজুড়ে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজের স্বীকৃতি হিসেবে দেশ বিদেশের অসংখ্য পদকসহ শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদকে ভূষিত হন মুস্তাফা মনোয়ার।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোর জেলার মাগুরা (বর্তমান মাগুরা জেলা) মহকুমার শ্রীপুর থানার অন্তর্গত নাকোল গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এই পাপেট কিংবদন্তি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার

আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪