সংবাদ শিরোনাম ::
শহীদদের প্রতি স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা
- আপডেট সময় : ০২:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- / 227
বিডিসংবাদ ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সকাল ১১টার দিকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















