শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন চ’বি শিক্ষার্থী
- আপডেট সময় : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / 530
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় দুই পা হারালেন রবিউল আলম (২০) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় ষোলশহর রেল স্টেশনে।
রবিউল কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং এলাকার মো. হোসেনের ছেলে এবং চবি সমাজবিজ্ঞান বিভাগের ১২-১৩ সেশনের শিক্ষার্থী। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাটল ট্রেনে উঠটে গিয়ে হাঁটুর নিচ থেকে তার দুই পা কাটা গেছে। একই ঘটনায় মারুফা আক্তার (১৮) নামে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের আরও এক শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান শহরের বটতলী রেলষ্টেশন থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ষোলশহর ষ্টেশনে প্রবেশ করে। এসময় সকালে ক্যাম্পাসে যাওয়ার জন্য হুড়াহুড়ি করে ট্রেনে উঠার চেষ্টা করেন অপেক্ষামান শিক্ষার্থীরা। ট্রেন চলতে থাকলে দরজায় ঝুলে থাকা রবিউল ও অপর এক ছাত্রী পা পিছলে নীচে পড়ে যান। এতে রবিউলের দুই পা’ই ট্রেনের নীচে কাটা পড়ে। ছাত্রীটি সামান্য আহত হয়। রবিউলের মাথায়ও আঘাত লেগেছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটলে উঠোর সময় ট্রেনে কাটা পড়ে রবিউল নামে এক শিক্ষার্থী দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডের ওই শিক্ষার্থীর চিকিৎসাসেবা চলছে।

























