ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও চরফ্যাশন-ঢাকা নৌরুটে রোটেশন প্রথায় জিম্মি লঞ্চ যাত্রীরা চাঁদাবাজদের ধরতে আসছে নতুন আইন: আইজিপি

শান্তি আলোচনার ‘তাসগুলো’ রাশিয়ার হাতে রয়েছে : ট্রাম্প

  • আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনার ‘তাসগুলো’ রাশিয়ার হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে বিবিসিকে বলেন, ‘আমি মনে করি রাশিয়ানরা যুদ্ধের অবসান দেখতে চায়। আমি সত্যিই তা চাই। আমার মনে হয় তাদের হাতে এ সংক্রান্ত কার্ডগুলো কিছুটা বেশি রয়েছে। কারণ তারা অনেক অঞ্চল দখল করেছে।’

এর আগে, বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন স্বৈরশাসক’ বলে অভিহিত করেন। ট্রাম্পের এ মন্তব্যের আগে জেলেনস্কি ট্রাম্পের সমালোচনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘রাশিয়ার ভুল তথ্যের’ মধ্যে রয়েছেন।

জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে এবং নির্বাচন স্থগিত রয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা কম এবং জরিপে তার অনুমোদন রেটিং মাত্র ৪ শতাংশ। তবে বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, এ মাসে পরিচালিত জরিপে দেখা গেছে, ইউক্রেনের ৫৭ শতাংশ নাগরিক জেলেনস্কির ওপর আস্থা রেখেছেন।

এদিকে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ অ্যাখ্যা দেয়ায় ইউরোপের নেতারা নিন্দা জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা সম্পূর্ণ ভুল ও বিপজ্জনক।’

অপরদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনে আলাপকালে জানান যে তিনি জেলেনস্কিকে সমর্থন করেন।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্তি আলোচনার ‘তাসগুলো’ রাশিয়ার হাতে রয়েছে : ট্রাম্প

আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫