ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

শামীম ওসমানের অভিযোগ ভিত্তিহীনঃ এটিএম মা’ছুম

  • আপডেট সময় : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  আওয়ামী লীগের নারায়ণগঞ্জের নেতা একেএম শামীম ওসমান গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন দাবি করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল এক বিবৃতিতে বলেন, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা একেএম শামীম ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নাশকতা করার যে আশঙ্কা ব্যক্ত করেছেন তার কোনো ভিত্তি নেই।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে তার এ অমূলক আশঙ্কার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একেএম শামীম ওসমানের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই’র সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই, এ কথা আমরা বারবার বলা সত্ত্বেও পুনরায় এ ধরনের মিথ্যাচার করা অত্যন্ত দুঃখজনক। জামায়াতের বিরুদ্ধে প্রদত্ত আওয়ামী লীগের নেতাদের মিথ্যা বক্তব্য সরকারের সমর্থক সংবাদপত্রগুলো আগ্রহের সাথে প্রচার করে।

কিন্তু জামায়াতের পক্ষ থেকে ঐ সব মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট পত্রিকাগুলো তা ছাপে না। এতেই বোঝা যায় যে, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যাচার করা হচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য তিনি একেএম শামীম ওসমানের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শামীম ওসমানের অভিযোগ ভিত্তিহীনঃ এটিএম মা’ছুম

আপডেট সময় : ০৭:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯