ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রু ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন চার পাইলট চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় শাড়ি রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা পুলিশ বল প্রয়োগে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি ফেনীর ফাজিলপুরবাসীর দাবী আলহাজ্ব মাওলানা নুরুল আমিনকে বিএনপির মনোনয়ন দেয়া হোক সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: প্রাধান্য পাচ্ছে জুলাই সনদ একাত্তরের ভূমিকার কারণেই আ. লীগের সমর্থন চায় জামায়াত: রিজভী ইতালির আট শহরে বিক্ষোভ: কঠোর নিরাপত্তা ও ড্রোন নজরদারি

শিগগিরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ

  • আপডেট সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফরাসি প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে যাওয়ার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে খুব শিগগিরেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। এর আগে বুধবার আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করেন। তবে তিনি নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন।

স্কাই নিউজ ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট। ভাষণে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

কারণ তার দেশে রাজনৈতিক অচলাবস্থা চলতে পারে না।

এর আগে মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন।
তার বিরুদ্ধে অভিযোগ, দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল।

দেশের পরবর্তী বাজেট পাস করা নিয়ে আরো অচলাবস্থা দেখা দেয়। একপর্যায়ে বিরোধী দলীয় এমপিরা বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তিনি হেরে যান।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিগগিরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ

আপডেট সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪