ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

শুধু যুদ্ধবিরতি নয়, ইসরাইল-ইরান সংঘাতের ‘পুরোপুরি অবসান’ চাই : ট্রাম্প

  • আপডেট সময় : ১১:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে শুধু যুদ্ধবিরতি নয়, বরং চলমান সংঘাতের ‘পুরোপুরি অবসানের’ উপায় খুঁজছেন।

আজ মঙ্গলবার কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি শুধু যুদ্ধবিরতির কথা বলছি না, আমরা এর চেয়েও ভালো কিছু খুঁজছি। আমি চাচ্ছি, একটি চূড়ান্ত সমাধান, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়।

ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালালে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, তারা (ইরান) যদি কিছু করে, তাহলে আমরা এমনভাবে জবাব দেব, যেন তাদের গ্লাভস খুলে যায় ( লড়াই করার আর সাহস না পায়)।

জি-৭ সম্মেলন থেকে নির্ধারিত সময়ের এক দিন আগেই ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হন ট্রাম্প। টানা পঞ্চম দিনের মতো ইসরাইল ও ইরান পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছেন। ইসরাইল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ইসরাইল ও ইরান এই সংঘাতে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেন ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বাহিনী এখনও প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।

ওয়াশিংটনে ফেরার পথে ট্রাম্প বলেন, মঙ্গলবার সকালেই তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন।

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত ভূরাজনৈতিক সংকট কিংবা বড় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার সময় সিচুয়েশন রুম ব্যবহার করে থাকেন।

পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে কোনো ধরনের ‘শান্তি আলোচনা’ শুরু করিনি। তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে।

তিনি বলেন, আগের যে প্রস্তাবটা ছিল, তা যদি তারা মেনে নিত, তাহলে অনেক প্রাণ বেঁচে যেত।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। তবে এখনো তা পরমাণু বোমা তৈরির পর্যায়ে পৌঁছেনি।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা বহুবার হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানকে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুধু যুদ্ধবিরতি নয়, ইসরাইল-ইরান সংঘাতের ‘পুরোপুরি অবসান’ চাই : ট্রাম্প

আপডেট সময় : ১১:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫