ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

শুরুতেই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি

  • আপডেট সময় : ১০:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • / 478
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মধ্যে দিয়ে চলছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে কলেজ গিয়ে দেখা যায় ৪৭ জন কর্মচারী কর্মকর্তাদের মধ্যে হাতে গোনা ৭/৮ জন কে পাওয়া যায়। যদিও কলেজে গত আগষ্ট মাসের ৪ তারিখ থেকে অফিসের কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া আরো জানা গেছে, গত ২৩/০৭/২০১৭ তারিখে জৈনিক ঠিকাদারের কর্মচারীকে ভঁয় ভিতী দেখিয়ে ষ্টোর কিপার আনুমানিক ৫০ হাজার টাকা মুল্যের ২০ প্যাকেট টাইলস বের করে নিজের আস্তানায় লুকিয়ে রাখে। পরদিন ভোরে স্থানান্তরের চেষ্টা করতে গেলে নিরাপত্তা কর্মী থাকায় ব্যর্থ হয়। অফিসের প্রশাসনিক কর্মকর্তারা এবিষয়টি জানার পরও অজ্ঞাত কারনে তার উপর কোন ব্যবস্থা নেয়নি। এ ঘটন কে কেন্দ্র করে অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে কলেজ ক্যম্পাসের ভিতরে দেখা গেল, নিম্নমানের কাজ বিধায় পিচের রাস্তা পায়ের ঘসায় উঠে গেছে। তবে এলাকার সচেতন মহলের ধারনা এই কর্মচারীদের নিকট থেকে অবৈধ সুবিধা পাওয়ার কারনেই কর্তৃপক্ষ কোন প্রশাসনিক ব্যবস্থা নেয় না। এ প্রসঙ্গে অধ্যক্ষকে উপস্থিত না পেয়ে উপ-অধ্যক্ষ ডাঃ অমলেন্দু ঘোষের সাথে কথা বললে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে কয়জন উপস্থিত আছে বা নাই সে খবর আমি বলব না। আমার নিকট এ বিষয়ে জানতে চাওয়া কোন সাংবাদিকতার মধ্যে পড়ে না। এইটাই হল অপসাংবাদিকতা। মালামাল চুরির ব্যাপারে তিনি কিছুই বলতে রাজি না হয়ে এক পর্যায়ে বলেন, ঠিকাদারের মালামাল কে নিয়ে যাচ্ছে তা আমরা কি ভাবে জানব? আপনারা আমাদের কলেজ উন্নয়নের ব্যাপারের কোন ভুমিকা রাখেন না অথচ এই ব্যাপারে জানতে চাছেন। ঈদের পরে অনেকেই অফিসে আসবেন না, সেটা স্বাভাবিক। এসব কথাবার্তা বলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুরুতেই ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি

আপডেট সময় : ১০:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭