সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 3
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্টভাবে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না।’
শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পলাতক আসামিকে আইনগতভাবে পাসপোর্ট দেওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো ক্লিয়ারেন্স নেই। প্রত্যার্পণ চুক্তিটি পড়ুন, ওটার মধ্যেই উত্তর রয়েছে।’
























