ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইন অনুযায়ী সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনার বিষয়ে কোনো আবেগের অবকাশ নেই, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সবকিছু সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। ভারত সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভারত সরকারের ব্যাপার। বিষয়টা হলো আমি আমার আইনটাকে প্রয়োগ করব। ভারত তাকে কীভাবে দেখছে, সেটি তাদের বিষয় মন্তব্য করে তিনি বলেন, “সেটা তারা কী বলছেন, তাদের বললে তো হবে না।

ভারতের সাথে সম্পাদিত এক্সট্রাডিশন বা বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত সরকার তাদের নিয়মে বিষয়টি দেখবে। তারা হ্যান্ডওভার করলে যথাযথ আইনি পন্থায় ব্যবস্থা নেওয়া হবে। ভারতে শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে তিনি কেবলই একজন অপরাধী, যিনি ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত। আন্তর্জাতিক বা কূটনৈতিক পর্যবেক্ষণের চেয়ে বাংলাদেশের আদালতে হওয়া বিচার প্রক্রিয়াটিই মুখ্য। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জনের প্রাণহানি এবং ৩০ হাজার মানুষের পঙ্গুত্ববরণের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, ন্যায়বিচারে কোনো ঘাটতি রাখা হয়নি। ক্যামেরা ট্রায়াল নয়, বরং উন্মুক্ত আদালতেই বিচার কাজ চলছে এবং সাক্ষীরাও তাদের সাক্ষ্য দিয়েছেন। তাই আইনি প্রক্রিয়া নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬