ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত : কাদের

  • আপডেট সময় : ০৯:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালান, তারা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত।

রোববার সকালে রাজধানীর রামকৃষ্ণ মঠে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে বার্তা দিতে চাচ্ছে যে, কাজটা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। এই অশুভ চক্রের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘পূজা কমিটি আমাদের বলেছে, সাম্প্রদায়িক হামলার বিচার হয় না। কেন বিচার হবে না? বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছেন। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছেন। কাজেই যারা হিন্দুদের মন্দির, বাড়িঘর, মণ্ডপে হামলা করে, যে পরিচয়ই হোক, এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। এদের বিচারের সম্মুখীন করতেই হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে দিন। সংলাপ করছেন, করুন। আমি বলব, রাজনীতি আমরা করব, কিন্তু দুর্গোৎসব নিয়ে কোনো রাজনীতি নেই।’

মন্ত্রীর ভাষ্য, এবার এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত : কাদের

আপডেট সময় : ০৯:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২