ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

  • আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক

আন্তর্জাতিক গবেষণা বলছে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি। অথচ এ সময়টাতেই অনেকেই করে বসেন কিছু সাধারণ ভুল যা হার্টের ওপর বাড়তি চাপ তৈরি করে বিপদ ডেকে আনে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয় ভোজরাজ জানিয়েছেন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তচাপ হঠাৎ বৃদ্ধি পায় এবং রক্তের প্লেটলেট আঠালো হয়ে ওঠে। ফলে হার্টে রক্তপ্রবাহের ঝুঁকি তৈরি হয়। এর সঙ্গে কিছু ভ্রান্ত অভ্যাস মিলে বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের আশঙ্কা।

সকালে যেসব ৪ ভুলে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি:

  • খালি পেটে চা বা কফি খাওয়া
  • পানি না খাওয়া বা নিয়মিত ওষুধ বাদ দেয়া
  • ঘুম থেকে উঠেই কাজ, ফোন বা ইমেইলে ডুবে যাওয়া
  • শরীরকে সময় না দিয়ে তাড়াহুড়োয় ব্যস্ত হয়ে পড়া

হৃদয়বান্ধব সকাল কেমন হওয়া উচিত?

কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয়ের মতে, কয়েকটি সহজ পরিবর্তন হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পারে—

  • ঘুম ভাঙার পরপরই এক গ্লাস পানি পান
  • নির্ধারিত ওষুধ সময়মতো গ্রহণ
  • হালকা ও প্রোটিনসমৃদ্ধ নাশতা খাওয়া
  • প্রতিদিন অন্তত ১০–১৫ মিনিট স্ট্রেচিং, হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা ব্যায়াম

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দিনের শুরুটা যদি ভুল অভ্যাসে ভরা হয় তবে তার প্রভাব পড়ে সরাসরি হার্টের ওপর। তাই সকালের ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

আপডেট সময় : ০৪:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫