ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

সকাল থেকে ফের আন্দোলন বুয়েটে

  • আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে আবারো আন্দোলন শুরু করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আট দফা দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা।

সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। এর আগে ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার বিকেল থেকেই উত্তাল হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস। আন্দোলনে নামা শিক্ষার্থীরা মামলার অভিযোগপত্র না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।

এ আন্দোলনে সংহতি জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি জানান বুয়েটের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরাও। ঢাবি ও বুয়েট ক্যাম্পাসে পূজার ছুটি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেন। তারা মঙ্গলবার সন্ধ্যায় ভিসিকে তার কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

নিউজটি শেয়ার করুন

সকাল থেকে ফের আন্দোলন বুয়েটে

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯