ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির ৩৪ দিন পর ক্লাসে ফেরার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের ইউরোপজুড়ে অর্থনৈতিক অস্থিরতায় রাজপথে হাজারো বিক্ষোভকারী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে রেকর্ড রোগী ভর্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের আধুনিক টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সন্দেহভাজন বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ

  • আপডেট সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর রোববার সন্দেহভাজন একাধিক বেলুন এর কারণে বন্ধ করা হয়েছে। যা ইউরোপের একটি শহরে বিমান চলাচল ব্যাহত করার সর্বশেষ ঘটনা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সম্প্রতি জার্মানি, ডেনমার্ক, নরওয়ে এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলো সম্প্রতি অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে। রোমানিয়া ও এস্তোনিয়া এ জন্য রাশিয়ার দিকে আঙুল তুলেছে। যদিও রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।

ভিলনিয়াস বিমানবন্দর জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ১৬ মিনিটে (১৯১৬ জিএমটি) তারা সরকারি তথ্য পেয়েছে। তাতে বলা হয়েছে যে ‘এয়ার ট্রাফিক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে’।

তারা ফেসবুকে জানায়, ‘তথ্য অনুযায়ী, সিদ্ধান্তটি সম্ভবত একাধিক বেলুনের কারণে নেওয়া হয়েছে।

তবে বিবৃতিতে এসব সন্দেহভাজন বেলুন কোথা থেকে এসেছে তা বলা হয়নি।

এতে আর বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ পর্যন্ত বিমানবন্দরটির আকাশসীমা বন্ধ থাকবে।

কমপক্ষে ১০টি ফ্লাইটের উপর এর প্রভাব পড়েছে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট এবং ভিয়েনাসহ বেশ কয়েকটি দেশের বিমান লাটভিয়ার রাজধানী রিগায় রুট পরিবর্তন করা হয়েছে।

ভিলনিয়াস বিমানবন্দর জানায়, কোপেনহেগেন থেকে আগত একটি ফ্লাইট বোধ্য হয়ে ফিরে যেতে হয়েছে, আর হেলসিংকি যাওয়ার একটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সতর্ক করে বলেছে, অন্যান্য বিমানও বিলম্বিত বা বাতিল হতে পারে।’

এই সপ্তাহে ড্রোন দেখার কারণে মিউনিখ বিমানবন্দরটি কয়েক দিনের মধ্যে দুবার বন্ধ করে দেওয়ার পর এখানে এটি ঘটল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্দেহভাজন বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ

আপডেট সময় : ০৩:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫