ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

সবার আগে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেয়ার আহবান: ডা. জাফরুল্লাহর

  • আপডেট সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেয়ার আহবান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবার আগে নিলে, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেয়া উচিত। এই প্রবীণ চিকিৎসক এই সময় সরকারকে গবেষণা বাড়ানোর আহ্বান জানান। এসময় দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দেয়ার আহ্বান জানিয়ে ডা. চৌধুরী বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। তারা অনলাইন প্রযুক্তির সাথে পরিচিত না। ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে।

অ্যাপস পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে কাজ অনেক সহজ হবে।

শুক্রবার সকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

আলোচনা সভায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, সাধারণত ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নেয়া হয় না। এখন আমাদের হাতে সময় কম থাকায় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নিতে হচ্ছে। তিনি বলেন, রূপান্তরিত করোনাভাইরাসেও ভ্যাকসিনের কার্যকরিতা থাকবে। তবে এই কার্যকরিতা ছয় মাসের বেশি থাকবে না।

এতে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক (ডাঃ) নজরুল ইসলাম, বিশিষ্ট ভাই‌রোলজিস্ট, প্রাক্তন উপাচার্য বিএসএমএম ইউ; অধ্যাপক (ডাঃ) জা‌কির হো‌সেন, প্রাক্তন প‌রিচালক, প্রাথ‌মিক স্বাস্থ্য প‌রিচর্যা ও রোগ নিয়ন্ত্রন, স্বাস্থ্য অ‌ধিদপ্তর, অধ্যাপক (ডাঃ) সা‌য়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মা‌কোলজী বিভাগ, বিএসএমএমইউ, পরিচালনা করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মু‌হিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্যের কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবার আগে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেয়ার আহবান: ডা. জাফরুল্লাহর

আপডেট সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১