ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আধুনিক ঢাকা বিনির্মাণে বদ্ধপরিকর : তাপস

  • আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আধুনিক ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর থাকার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন। তারই দেখানো পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অতীতেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও আমরা উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরী মন্দিরসহ ডিএসসিসি এলাকার সব মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।’

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এ নগরী সবার, এ নগরীর উন্নয়নে সবাই এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং হিন্দু ধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আধুনিক ঢাকা বিনির্মাণে বদ্ধপরিকর : তাপস

আপডেট সময় : ০৯:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০