ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির বিএনপি সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করছে না: অভিযোগ আখতার হোসেনের সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ

সমুদ্র পরিবহনে কার্বন করের পক্ষে ভোটদানকারি দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ০১:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সমুদ্র পরিবহন খাতে কার্বন কর আরোপের পক্ষে ভোটদানকারি দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের একটি সংস্থার মাধ্যমে এই কর আরোপের প্রচেষ্টা চলছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্বালানি ও পরিবহন দফতরের মন্ত্রীরা বলেন, ‘আমরা আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেব। যেসব দেশ এই ‘নেট জিরো ফ্রেমওয়ার্ক’-কে সমর্থন করবে, তাদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে।’

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সামুদ্র পরিবহন সংস্থা (আইএমও) আগামী সপ্তাহে বৈশ্বিক সমুদ্র পরিবহন থেকে কার্বন নির্গমন কমাতে প্রস্তাবিত ‘নেট জিরো ফ্রেমওয়ার্ক (এনজেডএফ)’ চুক্তির উপর ভোট দেবে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) আগামী সপ্তাহে ‘নেট জিরো ফ্রেমওয়ার্ক’ (এনজেডএফ) চুক্তি নিয়ে ভোটাভুটি করতে যাচ্ছে। এর লক্ষ্য হল সমুদ্র পরিবহন খাতে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো।

তবে, ওয়াশিংটন এই প্রস্তাবকে ‘বিশ্বের ওপর বৈশ্বিক কার্বন কর চাপানোর উদ্যোগ’ হিসেবে আখ্যা দিয়েছে।

এ বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিতে আগের অবস্থান থেকে সরে দাঁড়ান। তিনি জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করেন।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ও পরিবহন মন্ত্রী শন ডাফি বলেন, ট্রাম্প প্রশাসন ‘এনজেডএফ’ প্রস্তাবকে ‘সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করছে।

তারা সতর্ক করেন, এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এর মধ্যে রয়েছে— ভিসা নিষেধাজ্ঞা, ওইসব দেশের নিবন্ধিত জাহাজকে যুক্তরাষ্ট্রের বন্দরে প্রবেশে বাধা, বাণিজ্যিক জরিমানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা বিবেচনা করা।

বিবৃতিতে বলা হয়েছে, “যে দেশগুলো ইউরোপের নেতৃত্বাধীন এই নব্য-ঔপনিবেশিক জলবায়ু নিয়মকানুনকে সমর্থন করে, যুক্তরাষ্ট্র তাদের ওপর এসব পদক্ষেপ নেবে।”
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমুদ্র পরিবহনে কার্বন করের পক্ষে ভোটদানকারি দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০১:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫