ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সরকারকে উচ্ছেদের প্রচেষ্টা: মার্কিন নাগরিক এনায়েতসহ দুইজন রিমান্ডে

  • আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্তমান সরকারকে উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে ‎‎‎রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) ও এসএম গোলাম মোস্তফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার এসআই আবু হানিফ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ।

গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়ীতে আরোহন করে সন্দেহজনক চলাচল করতে দেখে তাকে আটক করে পুলিশ। আটকের সময় এনায়েত করিম চৌধুরী জানান যে, তিনি বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তিনি গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছেন এবং সেনাবাহিনীর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে। তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান।

গত ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম।

মামলার অভিযোগ বলা হয়েছে, আসামি এনায়েত করিম চৌধুরী বাংলাদেশের বৈধ অন্তবর্তীকালীন সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারকে উচ্ছেদের প্রচেষ্টা: মার্কিন নাগরিক এনায়েতসহ দুইজন রিমান্ডে

আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫