ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে

সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা প্রকট হচ্ছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৮:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারবিরোধী সংগঠনগুলোর যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা এখন আরো প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠনের কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে। বিরোধী দলগুলোর কোন কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে দলীয় সন্ত্রাসী কিংবা পুলিশ দিয়ে তা দমণে বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, সরকারবিরোধী সংগঠনগুলোর যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা এখন আরও প্রকট আকার ধারণ করেছে। তরুণ সমাজ যাতে আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মাথাচাড়া দিতে না পারে সেজন্যই তাদের ওপর হামলা চালিয়ে অথবা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন পুরোপুরি মাফিয়াদের শাসন চলছে। পোষ্য সন্ত্রাসীদের দিয়ে বর্তমান ভোটারবিহীন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার মাধ্যমে দেশে আইনের শাসনের মূলোৎপাটন করেছে।

তিনি বলেন, স্বাধীন রাজনীতি ও মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতা দখলে রাখতেই বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠী এই ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা সরকারের ফ্যাসিবাদী শাসনের আরও একটি নির্মম বহি:প্রকাশ। তবে তরুণ সমাজের ওপর যতই নির্মম আঘাত আসুক, তারা আরও বলীয়ান হয়ে বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর ছাত্রলীগের হামলা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে সরকারের নগ্ন প্রতিবন্ধকতা ছাড়া আর কিছু নয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহত সাংবাদিক ও নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা প্রকট হচ্ছে : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১