ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সাংবাদিকের উপর হামলা : মাদক সম্রাট আল-আমিন ও এস আই মনিরের খুঁটির জোড় কোথায়?

  • আপডেট সময় : ০৬:২১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • / 378
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদী শহরের বানিয়াছল (কোনাপাড়া) এলাকার মাদক সম্রাট কুখ্যাত সন্ত্রাসী আল-আমিন ও তার মদদদাতা নরসিংদী সদর মডেল থানার এস আই মনিরুজ্জান মনিরের খুঁটির জোড় কোথায়? আল-আমিন এস আই মনিরের ছত্রছায়ায় থেকে কোনাপাড়া এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। কেউ মুখ খুললেই তার উপর নেমে আসে নির্মম নির্যাতনসহ পুলিশি হয়রানি। আল-আমিন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করলে সে তার আপন বড় দুই ভাইকেও ছেড়ে কথা বলেনি। প্রতিবাদের ফল হিসেবে তাদের ভাগ্যে ঝুটেছে কারবাস।

সম্প্রতি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক চোখের আলো পত্রিকায় আল-আমিনের মাদক ব্যবসার উপর প্রতিবেদন প্রকাশিত হলে  এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। যার ফলশ্র“তিতে গত রোববার চোখের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ওবায়দুল ইসলাম রিক্সা যোগে বানিয়াছল এলাকা দিয়ে শহরের নবাববাড়ী যাবার পথে রাঙ্গামাটিয়া ঈদগাঁর সামনে আল-আমিন দলবল নিয়ে স্বশস্ত্র অবস্থায় তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তারা ওবায়দুলকে  ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও লোহার রড দিয়ে উপর্যুপরি মারধোর করে আহত করে। পরে স্থানীয় কয়েকজন ওবায়দুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।  ঘটনার পরপর বিষয়টি নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে অবগত করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে আল-আমিনের মদদদাতা এস আই মনির সাংবাদিক ওবাইদুলের বিরুদ্ধে মামলা করার জন্য উস্কানি দেয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। যে কোন সময় তারা সদর মডেল থানায় মামলা দায়ের করতে পারে বলে সূত্র জানায়।

অপরদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নরসিংদীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপনসহ এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকের উপর হামলা : মাদক সম্রাট আল-আমিন ও এস আই মনিরের খুঁটির জোড় কোথায়?

আপডেট সময় : ০৬:২১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭